1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নমুনা না দিলেও এসএমএস এলো ‘করোনা পজিটিভ’! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

নমুনা না দিলেও এসএমএস এলো ‘করোনা পজিটিভ’!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৯১ বার

চট্টগ্রাম প্রতিনিধি ঃকরোনা শনাক্তের জন্য নমুনা না দিলেও স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পজেটিভ রিপোর্ট পেয়েছেন চট্টগ্রামের এক সাংবাদিক। চট্টগ্রামের বাসিন্দা ওই সাংবাদিক ঢাকায়ও না গেলেও রিপোর্টে বলা হয়েছে, তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নাকি নমুনা দিয়েছেন!

চট্টগ্রামের দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এমএ হোসাইনের কাছে গত সোমবার (২২ জুন) মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নাম্বার ০১২৯০২৪৬১২ থেকে করোনা পজিটিভ বলে একটি এসএমএস পাঠানো হয়। এসএমএসটি পাওয়ার পর তিনি হতভম্ব হয়ে পড়ে বলে জানান।সাংবাদিক এমএ হোসাইন বলেন, এসএমএস করে জানালো ১৭ তারিখে নাকি আমি নমুনা দিয়েছি। তাও আবার ঢাকায়। তারা সেটা ১৭ তারিখেই পরীক্ষা করেছে। সে পরীক্ষার ফলাফল পজিটিভ! অথচ ১৭ তারিখ আমি কোন নমুনা দিইনি।নমুনা ছাড়াই পরীক্ষা করে রিপোর্ট দিল! এ বিষয়টি সিভিল সার্জনকে জানালে তিনি মিসটেক হয়েছে বলে ওই সাংবাদিককে জানান।

দেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যত হতাশার কথা জানিয়ে এম এ হোসাইন বলেন, এর আগে চট্টগ্রামে নমুনা দেওয়ার ১৪ দিন পরে রিপোর্ট পেয়েছিলাম। আর এবার নমুনা না দিয়েই রিপোর্ট পেয়ে গেলাম।জানি না সামনে আবার কি আসে!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net