1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের মৌকারায় দোকানে দুধর্ষ চুরি, নগদ এক লক্ষ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

নাঙ্গলকোটের মৌকারায় দোকানে দুধর্ষ চুরি, নগদ এক লক্ষ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৯৫ বার

জামাল উদ্দিন স্বপন, নিজস্ব প্রতিবেদক :
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা-হাছানপুর
সড়ক সংলগ্ন মৌকারা ইউনিয়নের মৌকারা দক্ষিণ ছায়দী এন্টারপ্রাইজে গত বৃহষ্পতিবার রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ছায়দী এন্টারপ্রাইজের দোকানের বাহিরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে ও সার্টারের তালা কেটে দোকানে রক্ষিত নগদ এক লক্ষ টাকা, ৫০ হাজার টাকার মুদি মালামাল, দুইটি মোবাইল ফোন সেট, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা বলে জানান দোকানের মালিক মনিরুল ইসলাম জুয়েল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের বাঙ্গড্ডা-হাছানপুর সড়ক সংলগ্ন মৌকারা ইউনিয়নের মৌকারা দক্ষিণ ছায়দী এন্টারপ্রাইজের মালিক মনিরুল ইসলাম জুয়েল মুদি মালামাল, কনফেকশনারী, বিকাশ এজেন্টসহ বিভিন্ন মোবাইল অপারেটরের মোবাইল রিচার্জের ব্যবসা করে আসছিলেন। জুয়েল প্রতিদিনেরমত বৃহষ্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে আসেন। সংঘবন্ধ চোরের দল ওইদিন গভীর রাতে ছায়দী এন্টারপ্রাইজের দোকানের বাহিরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে এবং সার্টারের তালা কেটে দোকানে রক্ষিত নগদ এক লক্ষ টাকা, ৫০হাজার টাকার মুদি মালামাল, দুইটি মোবাইল ফোন সেট এবং বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। দোকানের মালিক মনিরুল ইসলাম জুয়েল নগদ টাকা ও মালামাল হারিয়ে নিঃস্ব পড়ে পড়েন।
নাঙ্গলকোট থানার এস আই (উপ-পরিদর্শক) আখতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net