1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে চাচার ধর্ষণে অন্তঃসত্ত্বা ভাতিজী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নাঙ্গলকোটে চাচার ধর্ষণে অন্তঃসত্ত্বা ভাতিজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৯৪ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোটে চাচার ধর্ষণে ভাতিজির অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাচা সোহেলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের হেসিয়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রোববার সকালে সোহেল স্বেচ্ছায় নাঙ্গলকোট থানায় এসে ধরা দিলে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ভাতিজির মা ক্যান্সার আক্রান্ত হলে গত বছরের ১৪ নভেম্বর কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এতে তার মায়ের চিকিৎসা নিয়ে গত বছরের ১৫ থেকে ১৮ নভেম্বর কুমিল্লাতে ব্যস্ত থাকেন তার বাবা ও ভাই।

এ সময় বাড়িতে কেউ না থাকায় চাচা সোহেল তাকে ধর্ষণ করেন। পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে মেয়েটি ৮ মাসের গর্ভবতী।

এ ঘটনায় শনিবার ওই ধর্ষিতার বাবা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করলে রাতেই মামালার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আখতার হোসেন সঙ্গীয় ফৌর্সসহ আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে ইউপি মেম্বারের সহযোগিতায় থানায় আত্মসমর্পণ করেন সোহেল।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মেয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বাবা বাদী হয়ে মামলা করেন। আসামি সোহেল আত্মসমর্পণ করলে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে এ ঘটনার সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net