1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাসিমের অবস্থার আরো অবনতি, সিঙ্গাপুর না পেরে ব্যাংকক নেয়ার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

নাসিমের অবস্থার আরো অবনতি, সিঙ্গাপুর না পেরে ব্যাংকক নেয়ার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) তার রক্তচাপ কমে যায়। পরে অবশ্য স্বাভাবিক হয়। তিনি আইসিইউয়ে ‘ডিপ কোমায়’ রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনো সে দেশটির সরকারের অনুমতি না মেলায় বিকল্প হিসেবে পরিবারের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, দুপুরে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো খারাপ।

বলা যায়, আরও কিছুটা অবনতি হয়েছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা চলছে। টাইম টু টাইম শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

তানভীর শাকিল জয় জানান, সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে এখনও কোনও সাড়া পাওয়া যায়নি। তাই বিকল্প হিসেবে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কাগজপত্র পাঠানো হয়েছে।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. রাজিউল হক বলেছেন, এই অবস্থায় তাকে বিদেশে নেয়াটা ঝুঁকিপূর্ণ হবে।

গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাস (কোভিডি-১৯) লক্ষণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net