1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নোয়াখালীতে নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৭২ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীতে নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত -১৬৮৩ জন, মৃত্যু-৪০ জন ও সুস্থ হয়েছেন ৬০৫ জন।রবিবার (২১ জুন) সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি আরও বলেন, পজেটিভ কোন ব্যক্তি যেনো বাহিরে ঘোরাঘুরি করতে না পারে সে জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছি ।
তিনি বলেন, গত ১৮ ও ১৯ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২০ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। গত চব্বিশ ঘন্টায় দুইটি ল্যাবে স্যাম্পল প্রেরণ-৩৬৩ জনের, ফলাফল এসেছে- ৫৭ জনের ।আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১০০৪ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন।
করোনার ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর ৩টি উপজেলা সদর,বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। লকডাউনে না মেনে দোকান খোলা রাখা ও রাস্তায় অবাধে ঘোরাফেরা করার অপরাধে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ২৬০০০ টাকা জরিমানা এছাড়া রাস্তায় গাড়ী নিয়ে চলাচল করায় অপরাধে-১৮টি গাড়ী মোবাইল কোর্টের মাধ্যমে আটক করা হয়।নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: বেগমগঞ্জে সর্বোচ্চ- ৫৮১ জন,সদরে-৫৬১জন, চাটখিলে-১১০জন, সোনাইমুড়ীতে-৮৮জন,কবিরহাটে-১৩৭জন, কোম্পানীগঞ্জে-৪৪ জন, সেনবাগে-৮৫ জন, হাতিয়া-১২ জন ও সুবর্ণচরে-৬৫ জনসহ মোট জেলায়- ১৬৮৩ জন আক্রান্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net