ঢাকা   ০৬:৫৭:২১ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

প্রধনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে করা সৌদি প্রবাসী শাকিল রানার ফেসবুক লাইভ; সোনারগাঁয়ের টক অব দ্য টাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩১১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : প্রধনমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ, প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে সৌদি প্রবাসী শাকিল রানার কান্নাকাটি করা ফেইসবুক লাইব সোনারগাঁজুড়ে টক অফ দা টাউন এ পরিনত হয়েছে।

জানাযায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টিপুরদি এলাকার সৌদি প্রবাসী শাকিল রানা তার নিজ বাড়ি ঘর চৈতী গ্রুপের অবৈধ দখলদারিত্ব থেকে ঠেকাতে স্থানীয় সাংসদের হস্তক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিস্থিতি বেগতিক দেখে কান্নজরিত কন্ঠে ফেইসবুক লাইবে এসে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।

শুক্রবার সকাল থেকে অবৈধভাবে জোরপূর্বকভাবে প্রবাসীর যায়গা দখল করে ডাইংয়ের দূষিত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণ করছেন চৈতী গ্রুপের ভারাটিয়া সন্ত্রসী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফের নেতৃত্বে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চৈতি গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ অসহায় এলাকাবাসী। এলাকায় কথিত আছে ” উপরে আল্লাহ নিচে কালাম সাহেব, মাঝে আর কিছু নাই “। দীর্ঘদিন যাবৎ চৈতির ডায়িংয়ের দূষিত পানি ফেলে ঐ এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ করছেন, ফলে এলাকাবাসী বহুবার প্রতিবাদ, বিক্ষোভ, স্মারক লিপি, লিখিত অভিযোগ করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগী প্রবাসী শাকিল রানার স্ত্রী সাদিয়া নাসরিন বলেন, আমর শশুর, স্বামী ও দেবর তারা সবাই বিদেশে আছে এই সুযোগে আমাদের জায়গা দখল করে ডাইং এর পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ চালিয়ে যাচ্ছেন । প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। কোম্পানির পালিত ভাড়া করা সন্ত্রাসী মোশারফ হোসেন বিভিন্ন ভয়-ভীতি দেখায়ে এবং বাধা অমান্য করে ভেকু দিয়ে ডাইং এর পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ করে যাচ্ছে।

চৈতি কম্পোজিট এর ডি জিএম বদরুল আলম বলেন, মারাত্মক পরিবেশ দূষণের বিষয়টি বন্ধের পর পুনরায় আবার চালু হয়েছে বলে আমার জানা নাই। পরবর্তীতে তার সাথে ভিডিও ফুটেজ সহ যোগাযোগ করলে তিনি বলেন পুনরায় কাজ শুরু করার বিষয়ে আমি জানিনা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, প্রবাসীর জমিতে জোরপূর্বক ড্রেন নির্মাণের কাজ করছে বলে অভিযোগের সত্যতা পেয়ে চৈতি গ্রুপ নামে একটি কোম্পানির ড্রেন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি গত ২২ জুন। আবারও যদি বিষয়টি মিমাংসা না করে প্রশাসনের নির্দেশ অমান্য করে ড্রেন নির্মাণের কাজ অব্যাহত রাখে, তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি