1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ মানিকছড়িতে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ মানিকছড়িতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩০৭ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন।

রবিরার (২৮ জুন) উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্দ্যোগে উপজেলা আ.লী কার্যালয় সংলগ্ন, সরকারি কলেজ ক্যাম্পাস, উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা ও উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি গিরী মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মংচাইংঞো মারমা, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, মানিকছড়ি সদর ইউপি ছাত্রলীগ সভাপতি সুমন হোসেন, সহ-সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক সুইচিং মারমা সাংগঠনিক নয়ন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net