ঢাকা   ০৪:১৫:০০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন নরসিংদীর পৌর মেয়র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩০৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : প্রধানমন্ত্রীর নির্দেশিত দেশব্যাপী ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানকে ধারণ করে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল।

আজ বৃহস্পতিবার নরসিংদীর বাসাইল শাপলা চত্বর এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন মেয়র।
পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান মিন্টু, শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সিনিয়র সহসভাপতি শেখ রাজীব, সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বির হোসেন অতুল সহ ছাত্রলীগ-যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় প্রত্যেক নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফলজ, বনজ ও ঔষধিসহ তিনটি করে গাছের চারা রোপন করার আহ্বান জানান পৌর মেয়র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি