ঢাকা   ০৩:১০:৩৫ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মনপুরায় নতুন করে করোনায় আক্রান্ত ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৫৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবিদ হোসেন রাজু,
মনপুরা উপজেলা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় স্বাস্থ্যকর্মী
সহ আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবার(২৮ই জুন) রাতে মনপুরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আজ রাতে প্রাপ্ত নমূনার ফলাফলে আরো ২ জনের পজেটিভ আসে। একজন হলেন, উপজেলার হাজীর হাট ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি। অন্যজন হলেন, বেসরকারী সংস্থা ব্র্যাকের হাজীর হাট ব্রাঞ্চে কর্মরত ফিল্ড অফিসার। উপসর্গ থাকায় তারা গত ২৫ই জুন হাসপাতালে এসে নমূনা দিয়ে যান। আজকে তাদের নমূনার ফলাফল পজেটিভ আসে। তবে বর্তমানে তারা অনেকটা সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এপর্যন্ত ২৬৪ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। অপেক্ষমান থাকা নমূনার সবগুলোর অর্থাৎ ২৬৪ জনেরই নমূনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জনকে সুস্থ হিসেবে ঘোষনা করা হয়েছে। বর্তমানে ৩জন হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি