1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গত ২দিনে করোনা পজিটিভ নেই, তবুও শহরে লকডাউন! জনমনে চরম আতংক! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

মাগুরায় গত ২দিনে করোনা পজিটিভ নেই, তবুও শহরে লকডাউন! জনমনে চরম আতংক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৭৭ বার

মোঃ সাইফুল্লাহ; গত ২ দিনে মাগুরায় কোনো করোনা রুগি শনাক্ত না হলেোও! করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ কতৃক “রেড জোন” চিহ্নিত করে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের খান পাড়া ও পিটিআই পাড়াকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ।

মাগুরায় রোববার সন্ধ্যায় সিভিল সার্জন ডা:প্রদীপ কুমার সাহা জানান, করোনা সংক্রমণরোধে শহরতলীর খান পাড়া ও পিটিআই পাড়াকে “রেড জোন” চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে । উক্ত পাড়ায় ৫টি গেট করে লকডাউন করা হয়েছে । তাছাড়া জেলা তথ্য অফিসের প্রচার মাইকিং করে উক্ত দুটি এলাকাবাসীকে বাইরে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, মাগুরা স্বাস্থ্য বিভাগ এলাকা দুটিকে রেড জোন ঘোষণা করেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা এই ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসন থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। এখানে বসবাসকারী মানুষের ২১ দিন বাইরে যাওয়া-আসা বন্ধ থাকবে।

উল্লেখ্য,গত দুইদিনে মাগুরাতে কোনো করোনা রুগি শনাক্ত হয়নি, তবে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৪ জন । মারা গেছে ২ জন। সুস্থ হয়েছে ৩৪ জন ।হোমআইসোলেশনে আছে ২৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ১ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net