1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা জজ ও ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত, ব্যাংক লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

মাগুরায় জেলা জজ ও ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত, ব্যাংক লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৯৩ বার

মো.সাইফুল্লাহ্, মাগুরা : মাগুরায় মঙ্গলবার (২৩ জুন) জেলা ও দায়রা জজ কামরুল হাসান ও তার ছেলেসহ করোনায় অাক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭২ জনে।

এদিকে মাগুরা পুলিশ লাইন্স এর বাসিন্দা ও অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার কর্মকর্তা মুন্সি ওহিদুল ইসলামের করোনা পজিটিভ হওয়ায় অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখাটি লকডাউন করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন।

এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ জন। মারা গেছেন ২ জন। নতুন শনাক্তের মধ্যে ৫ জনের বাড়ি মাগুরা সদর, ২ জনের বাড়ি মহম্মদপুরে ও একজনের বাড়ি শালিখা উপজেলায়।

মঙ্গলবার মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, জেলায় নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে শহরের জেলা জজ বাংলােতে ২ জন, খানপাড়া, স্টেডিয়ামপাড়া ও পুলিশ লাইন্স এ ১ জন।

এছাড়া মহম্মদপুরের ভাটারা গ্রামে ১ জন ও মহম্মদপুরের ৩নং ওয়ার্ডের ১ জন এবং শালিখায় ১ জন অাক্রান্ত। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৭২ জন। এরই মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৩৪ জন। মোট সুস্থ্য ৩৬ জন এবং মৃত্যু ২ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net