ঢাকা   ০৭:৫৮:০০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরায় ডকুমেন্টারি তৈরিতে শ্রেষ্ঠ শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহ; মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক ডকুমেন্টারি মূল্যায়নে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ডকুমেন্টারি প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া শ্রীপুর বালিকা বিদ্যালয় ২য় এবং সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ার্দার বালিকা বিদ্যালয় ৩য় স্থান অর্জন করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে,এবং শ্রীপুর মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র – ছাত্রী এই ডকুমেন্ট তৈরি প্রতিযোগিতা অংশ গ্রহন করে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর গতকাল সকালে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিকট ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলম, শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারি, সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ার্দার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামসহ আরো অনেকে। প্রথম স্থান অধিকারকারি শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ শামীমুল ইসলাম তার বিদ্যালয় ১ম স্থান অধিকার করায় মহান রব্বুল আলামীন শুকরিয়া আদায় করেন, সেই সাথে ডকুমেন্ট তৈরিতে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, ৭ম শ্রেণির শিক্ষার্থী ও সকল শিক্ষক, শিক্ষার্থীদেরকে বিশেষ ভাবে অভিনন্দন জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি