1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেনীর ছাত্রীর আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

মাগুরায় মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেনীর ছাত্রীর আত্নহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৮৯ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরা সদরের সাজিয়াড়া শলুয়াপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী মঞ্জিলা আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের সবজি ব্যবসায়ী মনজুরুল ইসলামের বড় মেয়ে।

এলাকাবাসী জানায়, আজ শনিবার মায়ের উপর অভিমান করে মঞ্জিলা আত্নহত্যা করেছে।

শিশুটির বাবা মনজুরুল ইসলাম বলেন , আমার মনি সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা গুছিয়ে না রাখায় তার মা বেশ কয়েকবার তাকে বকাঝকা করে। এতে সে মনে কষ্ট পায় । এরপর সকাল ১০ টার দিকে আমি মাঠে কাজে চলে গেলে এবং মঞ্জিলার মা বাড়ির বাইরে অন্য কাজে যখন ব্যস্ত ছিল তখন আমার মনি ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নেয়। পরে জানতে পেরে এলাকাবাসির সহায়তায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় মঞ্জিলা মারা গেছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মেয়েটি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। মন্জিলার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net