1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় বেসরকারি শিক্ষকদের পাশে দাঁড়ালো মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

মাটিরাঙ্গায় বেসরকারি শিক্ষকদের পাশে দাঁড়ালো মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩১৫ বার

আবদুল আলী, গুইমারা,খাগড়াছড়ি:
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। এই দুর্দিনে বেশি বিপাকে পড়েছে বেসরকারি শিক্ষকরা।
আয়ের বিকল্প কোনো সুযোগ না থাকায় তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।করোনা সংকটে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধ রয়েছে তাদের বেতন-ভাতা।

এই অবস্থায় বেসরকারি শিক্ষকদের মানবেতর জীবনযাপনের কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

রোববার (১৪জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ।

এসময় মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোর্শেদ খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল ও তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেসরকারি শিক্ষকরা বিপাকে পড়েছেন মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষন কান্তি দাশ বলেন, স্কুলের আয় না থাকায় তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এমতাবস্থায় খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোদয়ের নির্দেশে এসব দুর্দশাগ্রস্থ বেসরকারি শিক্ষকদের খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

সহায়তা পাওয়া কয়েকজন শিক্ষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, বেতন ভাতা না থাকায় আমরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে লোক লজ্জা ও সামাজিক মর্যাদার কারণে শিক্ষকরা ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারছেন না। উপজেলা প্রশাসনের এই সহায়তা কিছুটা হলেও আমাদেরকে স্বস্তি দেবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net