1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ১ দিনে আরও ৭ জনের দেহে করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মানিকছড়িতে ১ দিনে আরও ৭ জনের দেহে করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৬১ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়িতে এ পর্যন্ত ১শ ৪৬জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহণ করা হলেও এ পর্যন্ত ১শ ২৩ জনের রিপোর্ট এসেছে । এর মধ্যে পূর্বে ৬ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হলেও নতুন করে শনিবার (১৩ জুন) আরও ৭ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ পর্যন্ত ১শ ৪৬ জনের নমুনা সংগ্রহণ করা হয়েছে। যার মধ্যে গত ৯ জুন ৬ জনের এবং আজ (১৩ জুন)’র প্রাপ্ত রির্পোটে অনুযায়ী আরও ৭ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ। বাকি ১শ ১০জন নেগেটিভ। অপেক্ষমান আছে আরও ২৩ জনের রিপোর্ট।

নতুন ৭ জনের মধ্যে ৩ জন পুলিশ সদস্য, ৩ জন ব্যাংক কর্মকর্তা ও ১ জন চিকিৎসক (আবাসিক মেডিকেল অফিসার)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, পূর্বের ৬ জন আইসোলেশনে এবং নিজ বাড়ীতে লকডাউনে আছেন। নতুন আক্রান্তের মধ্যে পুলিশ সদস্যরা প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে, ব্যাংক কর্মকর্তা এবং চিকিৎসককে লকডাউনে রাখা হয়েছে। এছাড়াও উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানান তিনি। নতুবা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net