ঢাকা   ০১:৪৫:৫৪ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

মান্দায় ছাত্রী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৭৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কাজী কামাল হোসেন, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার মৈনম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নির্যাতনকারী অফিস সহকারী শাহিনুর ইসলাম সনির অপসারণ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় মৈনম এলাকাবাসী।

বুধবার (২৪জুন) বেলা ১১ টায় স্থানীয় মৈনম সচেতন এলাকাবাসীর আয়োজনে
মৈনম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন ফেরদৌস হোসেন, রুহুল আমিন, প্রাননাথ সরকার, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের অফিস সহকারী শাহিনুর ইসলামের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং অপসারণের দাবি জানান।

শাহিনুর ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এসবের সাথে আমার নূন্যতম সম্পৃক্ততা নেই। আমি এসবের কিছুই জানি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি