1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মারা গেলেন আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মারা গেলেন আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৩৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগুনে দগ্ধ হয়ে দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন।

শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০মিনিটে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে রাজধানীর বাড্ডার আফতাবনগরে তার বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে তিনি দগ্ধ হন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘মোয়াজ্জেম হোসেন নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। আমরা সব ধরনের চেষ্টা করেছি। খাদ্যনালী পুড়ে যাওয়ায় তিনি মারা গেছেন।’

উল্লেখ্য, গত জানুয়ারিতে নান্নুর বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান তার একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক এ সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net