1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩০৫ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পিকআপ চালক চট্টগ্রামের কাজির দেউরী এলাকার ২ নং গলির মৃত ইদ্রিস সর্দারের পুত্র শফিউল ইসলাম (৩৩) ও চালকের সহকারী (হেলপার) নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ লিটন (৩৪)। কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোকাম্মেল হোসেন জানান, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মহাসড়কের বড়কমলদহ এলাকায় চট্টগ্রামগামী সবজিবোঝাই একটি ট্রাক (নং চট্টমেট্রো ট ১১-২২৮৫) পেছন দিকে থেকে দ্রুতগামী একটি মিনি পিকআপ (নং চট্টমেট্রো ন ১১ ৪০২৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক শফিউল ইসলাম মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চালকের সহকারী লিটনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। পিকআপটি নোয়াখালী থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলো। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net