1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

মেয়রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৬৮ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পলাশে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তার ব্যবহৃত গাড়ীটি ক্ষতিগ্রস্থ হয়। পরে ত্রাণ সহায়তা নিতে আসা ও তার সাথে থাকা নেতাকর্মীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে আটক করে।

মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল পৌর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌর মেয়র।

তিনি বলেন, উপজেলার খানেপুর এলাকায় ত্রাণ বিতরণ শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকার আরেকটি স্থানে যাচ্ছিলাম। এ সময় অপরিচিত ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ী লক্ষ্য করে হামলা চালায়। অল্পদূরে অবস্থানে থাকা নেতাকর্মীরা এগিয়ে এলে দৌঁড়ে পালাতে থাকে হামলাকারীরা। এ সময় স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন একজনকে আটক করে।

একজন জনপ্রতিনিধি হয়েও নিরাপত্তাহীনতা অনুভব করায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রত্যাশা করেন মেয়র। সংবাদ সম্মেলনে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম শফিসহ পৌর কাউন্সিলর, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net