1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোট মৃত্যু ৪ জন গোপালগঞ্জে ২ চিকিৎসকসহ করোনায় নতুন আক্রান্ত ১৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মোট মৃত্যু ৪ জন গোপালগঞ্জে ২ চিকিৎসকসহ করোনায় নতুন আক্রান্ত ১৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৯০ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ২ চিকিৎসকসহ নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দঁাড়িয়েছে ৩৭৯ জনে। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৮ জন। বাকী ১৯৭ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে করোনা ওয়ার্ড এবং বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ৬ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন, কাশিয়ানীতে ২ জন, কোটালীপাড়ায় ২ জন ও মুকসুদপুরে ১ জন। প্রত্যেক আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে এবং আক্রান্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৩,৯১০টি নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৬৬ জন, কাশিয়ানীতে ১০৭ জন, মুকসুদপুরে ৯৩ জন, কোটালীপাড়ায় ৫৯ ও টুঙ্গিপাড়ায় উপজেলায় ৫৩ জনের দেহে করোনা কোভিড শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net