1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুর-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণে বাজেটে বরাদ্দ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রংপুর-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণে বাজেটে বরাদ্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২১ বার

ইব্রাহীম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আগামী অর্থবছরে ঢাকা-সিলেট, রংপুর-বুড়িমারী, সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ এবং মংলা চ্যানেল ও ব্রহ্মপুত্র নদীর উপর কেওয়াটখালী সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসপি এ কথা জানান।
গতকাল বৃহস্পতিবার ১১ জুন বিকাল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির উপস্থিতিতে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন, ২০২০-২১ অর্থবছরে ঢাকা-সিলেট মহাসড়ক উভয়পাশে সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ, রংপুর-বুড়িমারী জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, মোংলা চ্যানেলের উপর সেতু নির্মাণ, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর ওপর কেওয়াটখালী সেতু নির্মাণ এবং সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কার্যক্রম শুরু করা হবে।
রাজধানীর যানজট নিরসনে চলমান প্রকল্পের পাশাপাশি আগামী অর্থবছরে নতুন প্রকল্পের কাজ শুরু হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পরিকল্পিত ও সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রিভাইজড স্ট্র্যাটিজিক ট্র্যান্সপোর্ট প্ল্যান (২০১৫-৩৫) বাস্তবায়ন চলমান রয়েছে।
এর আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেল নেটওয়ার্ক (এমআরটি লাইন-৬) এবং হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি-৩ নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আরও দুটো মেট্রোরেল নেটওয়ার্ক (এমআরটি লাইন– ১ ও ৫) বাস্তবায়নের লক্ষ্যে মূল নির্মাণকাজ আগামী অর্থবছরে শুরু হবে।
এছাড়া অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেট বক্তব্যে যোগাযোগ অবকাঠামো খাতে চলমান মেগা প্রজেক্টগুলোর কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net