1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের এমপির মেঝ ভাই ফজলে রাব্বী চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাউজানের এমপির মেঝ ভাই ফজলে রাব্বী চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৯৬ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি’র মেঝ ভাই ফজলে রাব্বি চৌধুরী (মানিক)এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছেন।

শুক্রবার বেলা ২ টা ২৫মিনিটে গহিরা এজে. ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বাজায় রেখে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়।জানাজার ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ আলহাজ্জ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী।

জানাযায় মরহুমের স্মৃতিময় কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপি,এবি এম ফজলে শহীদ চৌধুরী,ভাতিজা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব,বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী,রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন(রোমান), রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।

উপস্থিত শোক প্রকাশ করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,কাজী ইকবাল, আওয়ামীলীগ বশির উদ্দিন খাঁন,নেতা জানে আলম জনি,সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী,বিএম জসিম উদ্দিন হিরু,তছলি উদ্দিন,এম সরোয়ার্দী সিকাদার, নুরুল আবছার বাঁশি, আব্বার উদ্দিন আহম্মেদ,প্রিয়তোষ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ,সহ সভাপতি মফজ্জল আহমেদ, সারজু মোহাম্মদ নাছের,সুমদ দে, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম জাহাঈীর সুমন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন,যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী,তপন দে,হাসান মোহাম্মদ রাসেল,জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ প্রমুখ।

এছাড়াও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেন। নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ গহিরাস্থ নিজ বাড়ির বক্স আলী চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ফজলে রাব্বি চৌধুরী ৪ জুন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এ.কে.এম ফজলুল কবির চৌধুরী ও সাজেদা কবির চৌধুরীর ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। জানাযা শেষে তাহার কবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে তার মৃতুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net