ঢাকা   ০১:০১:১৪ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

রাউজানে করোনায় মৃত্যুবরণকারী ও আক্রান্ত পরিবারের বাড়ীর লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌর ৮নং ওয়ার্ড হাজী পাড়ায় করোনার উপস্বর্গ নিয়ে মৃত্যুবরণকারী রহিমা বেগমের বাড়ীর ও ৮নং কদলপুরে ইউনিয়নে করোনায় আক্রান্ত ইউপি সদস্য আবদুর করিমের বাড়ীসহ দু’টি বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রাশাসন। ১৬ জুন মঙ্গলবার দুপুরে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী পাড়ায় মরহুমা রহিমা বেগমের পরিবারের সদস্যদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এই খাদ্যসামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী ও রাউজানের সাংসদের পক্ষ থেকে দেয়া হয়।
একই ভাবে কদলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল করিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা করোনা আক্রান্ত হলে, তার বাড়ি লকডাউন করেন নির্বাহী কর্মকর্তা।এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রতিনিধি মেজর ইমতিয়াজ উদ্দিন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র সাংসদের প্রতিনিধি যুবলীগ নেতা জমির উদ্দিন পারভেজ প্রমুখ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে করোনায় আক্রান্ত হয়েছেন ১শত জন। করোনায় আক্রান্ত ব্যক্তিরা আইসেলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রাউজানের বাসিন্দা চট্টগ্রাম নগরী ও দেশের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা যায় ।চট্টগ্রাম নগর ও দেশের বিভিন্ন এলাকায় থাকাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৫ জনের লাশ রাউজানে তাদের বাড়ীতে এনে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি