1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে রিয়ালের লোভে খোয়া যাওয়া টাকা উদ্ধার ও তিন প্রতারক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীতে রিয়ালের লোভে খোয়া যাওয়া টাকা উদ্ধার ও তিন প্রতারক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯৭ বার

মঈন উদ্দীন: রাজশাহীতে রিয়ালের লোভে এক ব্যক্তির খোয়া যাওয়া টাকা উদ্ধার ও তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। কম টাকায় বেশি রিয়াল পাওয়ার লোভে পড়েছিলেন রাজশাহী নগরীর কোর্ট এলাকার বাসিন্দা শামীম রহমান সোহাগ (২৮)। রিয়াল পেতে তিনি দিয়েছিলেন দেড় লাখ টাকা। কিন্তু পেয়েছিলেন মাত্র ২০০ রিয়াল আর কিছু খবরের কাগজ। প্রতারণার শিকার হয়ে সোহাগ দারস্থ হন বোয়ালিয়া থানা পুলিশের। পরে পুলিশ তার খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে। গ্রেফতার করেছে তিন প্রতারককেও।
গ্রেফতার তিনজন হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার বাঘমারা গ্রামের কাঞ্চন ঢালীর ছেলে ছালাম ঢালী (৪১), একই গ্রামের ইদ্রিছ মাতুব্বরের ছেলে নিজাম মাতুব্বর (৩৯) এবং একই জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদী গ্রামের নোয়াব আলী শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৪২)। প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন শামীম রহমান সোহাগ।
পুলিশ জানায়, গত বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর কোর্ট চত্বরে নিজাম ও ছালাম মামলার বাদী সোহাগের কাছে গিয়ে বলেন, তাদের কাছে সৌদি আরবের ৫০ রিয়ালের একটি নোট আছে। তারা সেটি ভাঙাতে চান। কিন্তু কোথায় ভাঙানো যায় তা বুঝতে পারছেন না। সোহাগ তাদের ৫০০ টাকা দিলেই রিয়ালটি তারা তাকে দিবেন। তাদের কথায় সায় দিয়ে সোহাগ ৫০০ টাকায় রিয়ালটি কিনে নেন। এসময় ছালাম ও নিজাম সোহাগের মোবাইল নম্বর নিয়ে চলে যান।
এরপর রাতে তারা সোহাগের মুঠোফোনে কল দিয়ে জানান, তাদের কাছে আরও রিয়াল আছে। দিতে চান। দেড় লাখ টাকা দিলে তাকে তিন লাখ টাকা সমমূল্যের রিয়াল দেয়া হবে। লোভে পড়ে এই রিয়াল নিতে রাজি হয়ে যান সোহাগ। এরপর কথামতো বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সাহেববাজারে সোহাগের সঙ্গে নিজাম, ছালাম ও জাহাঙ্গীর দেখা করেন। তারা সোহাগের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে নেন। এরপর তাকে একটি শপিং ব্যাগ ধরিয়ে দেয়া হয়।
পরে তারা তিনজন চলে গেলে সোহাগ কিছুক্ষণ পর ব্যাগটি খুলে দেখেন- ভেতরে মাত্র চারটি ৫০ রিয়ালের নোট রয়েছে। এর সঙ্গে কিছু খবরের কাগজ ভাঁজ করে রাখা হয়েছে। এমন প্রতারণার পর সোহাগ বোয়ালিয়া থানায় ছুটে যান। পুলিশকে খুলে বলেন সবকিছু। এরপর প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযানে নামে পুলিশ। পরে নগরীর গণকপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককালে তিনজনের কাছ থেকে ৫০ রিয়ালের চারটি নোট এবং কিছু খবরের কাগজ জব্দ করা হয়েছে। আর তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। #

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net