1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর গোদাগাড়ীতে আনসার আল-ইসলাম এর চার সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

রাজশাহীর গোদাগাড়ীতে আনসার আল-ইসলাম এর চার সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৯৮ বার

মঈন উদ্দীন: রাজশাহীর গোদাগাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম এর সক্রিয় চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ । এসময় তাদের নিকট থেকে বেশ কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানান, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক রবিবার (১৪ জুন) বেলা ২ টার সময় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাজিপাড়া এলাকায় জনৈক আব্দুল মতিন (৫০) এর বাথান বাড়ির পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকরত অবস্থায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম এর সক্রিয় চার সদস্যকে আটক করা হয়।
আটক জঙ্গি সদস্যরা হলেন, জামালপুর জেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামের সবুর আলী ছেলে আলী সুমন (২৪), বগুড়ার জেলার শাহাজানপুর এলাকার পলিপলাশ গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুর রহমান (২১),ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকার রঘুনাথপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে হৃদয় খান পারভেজ (২৪), এবং চট্টগ্রাম জেলার মীরশ্বরাইল এলাকার শেখের তালুক গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।এদেরকে উগ্রবাদী বইসহ হাতেনাতে গ্রেফতার করে -র‌্যাব-৫।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় সন্ত্রাস ও নাশকতার মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net