1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামেক হাসপাতালের প্যাথলজিতে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ বাড়তি খরচ গুনতে হচ্ছে রুগীদের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

রামেক হাসপাতালের প্যাথলজিতে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ বাড়তি খরচ গুনতে হচ্ছে রুগীদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩০১ বার

মঈন উদ্দীন: ‘লকডাউন’ ঘোষণা করায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্যাথলজি ল্যাবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওই ল্যাবে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হবে না।বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৩ জুন) ল্যাবের এক সহকারীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার (২২ জুন) আরেকজনের করোনা শনাক্ত হয়। এজন্য ল্যাবটি মঙ্গলবার রাতেই লকডাউন করা হয়েছে। তাই পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ থাকবে। তবে রামেক হাসপাতালের বহির্বিভাগে স্থাপন করা পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব চালু রয়েছে। সেখানে করোনারোগী শনাক্তের জন্য নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
এদিকে সকাল থেকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যাচ্ছেন। সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করাতে তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। সব মিলিয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। এর আগে সোমবার রামেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ৩১ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়। সেখানে দায়িত্বরত দুই চিকিৎসক ও চার নার্স করোনা পজিটিভ শনাক্ত হয়। তাই ওই ওয়ার্ডটিও লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net