1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪০৯ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় তুহিন নামের এক যুবক (৩০) নিহত হয়েছেন। নিহতের বাড়ি রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে।

শনিবার আনুমানিক পৌনে ৫ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ডসংলগ্ন পুবের চর পুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় পৌনে ৫ টার দিকে ঢাকা থেকে ভৈরব অভিমুখে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক যুবক। এমন সময় বিপরীত দিক থেকে একটি বাস ও তেলের ট্যাংকবাহী ট্রাক আসছিল। এ সময় মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো- ল-১৯-৯৪৩৪) ট্রাকের সাথে ধাক্কা লাগলে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার (জোনাল) এস আই সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর নিহত মোটরসাইকেল চালকের মোবাইল ফোনটি পাওয়া গেলে সেটিতে তখনও হেডফোন লাগানো ছিল। হেডফোনটি মোবাইল থেকে খুললে সেটিতে গান বেজে ওঠে।

তিনি আরও বলেন, গান শুনতে শুনতে মোটরসাইকেল চালাচ্ছিল যুবকটি। তাই অসতর্কতাবশত দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার করা মোবাইল ফোনটি সিকিউরিটি লক লাগানো ছিল বলে জানান এস আই সাইদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net