1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লঞ্চ দূর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা প্রদানের দাবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

লঞ্চ দূর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা প্রদানের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৩৮ বার

আমিনুল হকঃ দেশজুড়ে করোনা মহামারীতে মৃত্যু মিছিল চলছে। অাজ এই মৃত্যুর মিছিলে নতুন করে যুক্ত হলো সদরঘাটের লঞ্চ দূর্ঘটনা।

সোমবার সকাল ৯ঃ৩০ মিনিটে মুন্সীগঞ্জ হতে আগত লঞ্চ “মর্নিং বার্ড” বুড়িগঙ্গা নদীতে চাঁদপুর গামি লঞ্চ “ময়ুরী-২”এর ধাক্কায় নিয়ন্ত্রন হারিয়ে ডুবে গিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

“লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ” এর সভাপতি মোঃঅাল মামুন সাংবাদিকদের জানান,এটা স্রেফ একটা দূর্ঘটনা নয়, এটা একটা হত্যাকান্ড। অনতিবিলম্বে অামারা দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নিহতদের অধিকাংশই পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তি হওয়া, নিহতদের পরিবারকে BIWTA এর দুর্যোগ তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানাচ্ছি।

সংগঠনটির সাধারন সম্পাদক অারিফা অাক্তার পিংকি বলেন,প্রত্যেক লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যাবস্হা করতে হবে। ফলে দূর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানো সম্ভব।

বার্তা প্রেরক হাসান আল মেহেদি আরও জানান,অামরা প্রায় প্রতিবছরই নদীপথে অসংখ্য দূর্ঘটনা দেখি কিন্তু এর কোন সুষ্ঠু তদন্ত ও বিচার দেখি না। ফলে এই বিচারহীনতা সংস্কৃতিও অনেকাংশে এসব দূর্ঘটনার জন্য দায়ী।

লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ এর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারদের সমবেদনা জানানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net