1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় জব্দ করা পাঁচ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

শরণখোলায় জব্দ করা পাঁচ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৬৩ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জব্দকরা ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, বলেশ্বর নদ ও সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌ-পুলিশের সহযোগীতায় দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। কিন্তু অভিযানকালে অসাধু জেলেদের কাউকে পাওয়া যায়নি।
মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে। এতে মাছের প্রজন্ম ধবংস হওয়ায় এই জাল ব্যবহার নিষিদ্ধ। জব্দ করা জালগুলো উপজেলা পরিষদের কাছে বান্দাঘাটা এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net