1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া-লোহাগাড়ায় ৩য় ধাপে এমপি নদভী'র ১৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

সাতকানিয়া-লোহাগাড়ায় ৩য় ধাপে এমপি নদভী’র ১৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৫৩ বার

মোঃ ইকবাল হোসেন: সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও চট্টগ্রাম -১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র ত্রাণ তহবিলের যৌথ অর্থায়নে সাতকানিয়া ও লোহাগাড়ায় ৩য় ধাপে ১৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

৮ জুন সোমবার প্রথমদিনে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা পরিষদের মাঠে করোনা মহামারিতে কর্মহীন দিনমজুর, দুঃস্থ-দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারসহ সাতকানিয়া পৌরসভাসহ দুই উপজেলার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও গ্রামের চৌকিদারদের মাঝে দুই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে সাংসদ এর পক্ষে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, স্থানীয় সাংসদের একান্ত সচিব ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়া’র ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সদস্য এটিএম সাইফুল, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মিজান প্রমুখ।

লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে এমপি’র পক্ষে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদ। উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রোমেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net