https://www.dailyshamolbangla.com/
অশোক দাশ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ বছরের এক কন্যা শিশু আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার ২৫ জুন উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এই ঘটনা ঘটে।
নিহতের নাম তানিয়া আক্তার (১৫) সে স্থানীয় ভাটিরখীল এলাকার মোঃ আব্দুল খালেকের কন্যা।
জানা যায়, সকাল সাড়ে আটটায় ঘরের লোকজন দেখতে পাই, সে নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী জানান,আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি এবং তার সুরতাল রেডি করার পর ময়নাতদন্তের জন্য লাশটি কে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আমরা যতটুকু শুনেছি মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।