1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে করোনাকালীন মনোবিকাশের ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

সীতাকুণ্ডে করোনাকালীন মনোবিকাশের ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৮২ বার

সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম:
করোনাকালীন সময়ে ঘরবন্দি মানুষের মনোবিকাশের জন্য একটি ব্যতিক্রমী প্রতিযোগীতার আয়োজন করেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ রূপসী সীতাকুণ্ড ও মাতৃভুমি সামাজিক সংগঠন।
বেসরকারি প্রতিষ্ঠান(এনজিও) সংস্থা ইপসা সহযোগীতার সংগঠন দুটি যৌথভাবে সীতাকুণ্ডের বাসিন্দাদের থেকে “আমার চোখে প্রিয় সীতাকুণ্ড-পর্যটন ও সম্ভাবনা” বিষয়ে লেখা আহবান করে তারা।
আগামি ৩০ জুনের মধ্যে রূপসী সীতাকুণ্ড গ্রুপের ইমেইল ঠিকানা ও মাতৃভুমি সামাজিক সংগঠনের কার্যালয়ে লেখা জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে আয়োজকেরা। পরে বিজয়ী তিনজনকে পুরস্কার ও সনদ দেবে তারা।
জানতে চাইলে রূপসী সীতাকুণ্ডের অ্যাডমিন সূর্য দাস বলেন, করোনাকালীন সময়ে সংক্রমন ও মৃত্যুর খবরে মানুষ ভীত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে। চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের মনকে করোনাভীতি থেকে দুরে সরিয়ে নিতে পারলে ইমিউনিটি বাড়বে। তাই তাদের ব্যতিক্রম উদ্যেগ।
মাতৃভুমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল বলেন, আয়োজনটি দুইভাগে হবে। একটি আয়োজন শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য অপরটি সবারজন্য উন্মুক্ত। ৩০ জুনের মধ্যে প্রাপ্ত লেখা শিক্ষাবিদ দিয়ে মুল্যায়ন করে ফলাফল জানিয়ে দেওয়া হবে। মেধাতালিকায় দুটি বিভাগে তিনজন করে ছয়জনকে পুরস্কার ও সনদ দেওয়া হবে। তবে কোন ব্যক্তির কপি করা লেখা গ্রহনযোগ্য হবে না বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net