1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৬৯ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী মোসলেহ উদ্দীন ভূইয়া ষ্টেডিয়াম নরসিংদীতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

মঙ্গলবার (১৬ জুন) শতাধিক গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, ল্যাব পরীক্ষা, কোভিড- ১৯ আরটি পরীক্ষা, সুগার পরীক্ষা, ইউরিন পরীক্ষা সহ তাদের প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রীর বক্স, ম্যাক্সি, হরলিক্স এবং স্যানেটারী প্যাড বিনামূল্যে প্রদান করেছেন।

এ সময় সেনাবাহিনীর ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল গাজী আবদুস সালাম পিএসসি, জি, ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফখরুল বিএসপি, এমপি এইচ, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মো. ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল কায়েস, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাহেদ আহম্মেদ বক্তব্য রাখেন।

সেনা অধিনায়ক লেঃ কর্ণেল গাজী আব্দুস সালাম পি এস সি, জি বলেন, দেশে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, এরিয়া সদর দফতর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় সেনা সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার ৮ পূর্ণাঙ্গ জেলায় এ মানবিক কর্মসূচী পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net