1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ইউএনও'র বাসভবন ও অফিসে চুরি ; বড় একটি ষড়যন্ত্রের অংশ : ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

সোনারগাঁয়ে ইউএনও’র বাসভবন ও অফিসে চুরি ; বড় একটি ষড়যন্ত্রের অংশ : ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৪০ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও অফিসের
১৭ টি সিসি ক্যামেরা আবারও নষ্ট করে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এক মাস পূর্বেও একই কাজ করেছিল দূর্বৃত্তরা। এবার সিসি ক্যামেরা নষ্ট করার পর নির্বাহী অফিসারের কার্যালয়ের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি ১১ জুন বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম। এ বিষয়টিকে তিনি বড় একটি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন।

১০ জুন বুধবার দিবাগত রাতের এই ঘটনার ফলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সহ উপজেলার সকল অফিস নিরাপত্তাহীন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কারন হিসেবে তিনি বলেন, খুব ভালোভাবে যাচাই করে দেখেছি তারগুলি বৈরী আবহাওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নষ্ট হয়নি বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারগুলি কেটে দেয়া হয়েছে এবং ক্যামেরা ভেঙ্গে ফেলার আলামত পাওয়া গেছে। তাছাড়া একমাস পূর্বেও আরো একবার তারগুলি কেটে দেয়া হয়েছিলো। এতে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম আরও জানান, ষড়যন্ত্র করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা সিসি ক্যামেরাগুলো নষ্ট করেছে ও একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net