ঢাকা   ১১:৪৫:০৬ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সোনারগাঁয়ে বসছে দ্বিতীয় করোনা স্যাম্পল সংগ্রহ বুথ, রুহুল আমীনের উদ্যোগ সফল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। সারাদেশের ন্যায় সোনারগাঁতেও হুহু করে বাড়ছে অাক্রান্তের সংখ্যা। তবে সচেতন মহল মনে করেন, টেষ্টের অভাবে অনেক করোনা রোগী সণাক্ত সম্ভব হচ্ছেনা। তবে এবার নয়া পুর গ্রামের রুহুল আমীনের উদ্যোগে খুশির সংবাদ নিয়ে এসেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম।

সাদিপুর,জামপুর, কাঁচপুর ইউনয়নের মানুষের জন্য নয়াপুর মাঠে বসানো হবে কোভিড-১৯ এর স্যাম্পল সংগ্রহ বুথ।
ইতোমধ্যে আবেদনে স্বাস্থ্যমন্ত্রীর শুপারিশও করেছেন। এখন স্বাস্থ্য অধিদপ্তরের চুড়ান্ত অনুমোদন পেলেই বসবে বুথ। যার ব্যবস্থাপনায় থাকবে উপজেলা প্রশাসন।

স্থানীয় যুবক রুহুল অামিনের মহৎ উদ্যোগটি অনুমোদন পেতে প্রশাসনের সাথে কাজ করছেন, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান অাব্দুর রশিদ মোল্লা।

রুহুল অামিন বলেন, ইউএনও স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় অামরা এখানে একটি বুথ বসাতে পারবো। ওনার তুলনা হয়না।

১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে সোনারগাঁ উপজেলা একটি বিস্তৃত এলাকা। এখন শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স থেকে নমুনা সংগ্রহ করায় একদিকে যেমন প্রশাসনের পক্ষে হিমসিম খেতে হচ্ছে, অন্যদিকে জটিলতা ভোগান্তি ও দূরের এলাকা হওয়ায় অনেকে টেষ্ট করাতেই যান না। এইসব বাস্তবতা তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরে অাবেদন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম বলেন, নয়াপুর মাঠে বুথটি স্থাপন করা গেলে অনেক মানুষের ভোগান্তি দূর হবে। দের সপ্তাহ খানেকের মধ্যেই এটি স্থাপন করা সম্ভব হবে বলে তিনি অাশা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি