1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে র‌্যাব-৭ এর সিপিসি ক্যাম্প-২ উদ্বোধন করলেন র‌্যাবের মহাপরিচালক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

হাটহাজারীতে র‌্যাব-৭ এর সিপিসি ক্যাম্প-২ উদ্বোধন করলেন র‌্যাবের মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৫০ বার

কে এম ইউসুফ : উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ উপজেলা হাটহাজারীতে র‌্যাব-৭ চট্টগ্রামের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি)’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে আজ। রবিবার (১৪জুন) হাটহাজারী পৌর এলাকার আব্বাছিয়া পুল চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়ক লাগোয়া পূর্বপাশে চুক্তিভিত্তিক ভাড়ায় নেয়া একটি বহুতল ভবনে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি)’র কার্যালয়টি উদ্বোধন করেন- র‌্যাব’র মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম।

উদ্বোধন পরবর্তী সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মুশফিকুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় র‌্যাব মহা পরিচালক বলেন- র‌্যাব অপরাধমুলক কার্যক্রম দমনে কাজ করে আসছে। বিশেষ করে জঙ্গি ও মাদক নির্মূল, দূর্ণীতি দমনে বিশেষ অবদান রাখছে। এ ধারাবাহিকতায় হাটহাজারী, রাউজান ও ফটিকছড়িসহ পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে এ ক্যাম্প।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এ সুবাধে হাটহাজারীর সাথে তার আত্মার সম্পর্ক উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন- হাটহাজারীর আনাচে কানাচে আমার অবাধ বিচরণ ছিল। হাটহাজারীর মানুষকে আমি ভালোভাবে চিনি, স্থানীয় সকলেই র‌্যাব কে সম্মিলিতভাবে সহযোগিতা করে অপরাধ দমনে দারুন ভূমিকা রাখবে এ বিশ্বাস আমার আছে’

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আরো বলেন- হাটহাজারী মডেল থানা বিভিন্ন কারনে চাপের উপর থাকে। এখন থেকে র‍্যাব-পুলিশ যদি যৌথভাবে কাজ করতে পারবে। আর এতে সে চাপ অনেকাংশে কমবে। তাই এ ক্যাম্প উদ্বোধনে উত্তর চট্টগ্রামের আপামর জনসাধারণ উপকৃত হবে এটাই আমাদের কাম্য।

এ সময় আরো মধ্যে বক্তব্য রাখেন- র‌্যাব’র অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার বিপিএম, পিএসসি, পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বিপিএম, পিপিএম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন র‌্যাব -৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান জুয়েল পিএসসি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ক্যাম্পের পুরো ভবন পরিদর্শন করে মহাপরিচালক ক্যাম্পে অবস্থানরত র‌্যাব সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুর আলমের অনুরোধে হালদা নদী পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net