1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় নদীর তীরে বসবাসকারী মানুষের মাঝে নৌ বাহিনীর ত্রান বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

হাতিয়ায় নদীর তীরে বসবাসকারী মানুষের মাঝে নৌ বাহিনীর ত্রান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৬ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি: ঝড় বৃষ্টি উপেক্ষা করে করোনা কালীন সময়ে বাংলাদেশ নৌ বাহিনীর ব্যাক্তিগত অর্থায়নে হাতিয়ার নদীর তীরে বসবাসকারী দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে হাতিয়া নৌ বাহিনী কন্টিনজেন্ট।

সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার সকালে উপজেলার নলছিরা ইউনিয়নের নদীভাঙ্গা ও নদীর তীরবর্তী বসবাস কারী দুস্থ, অসহায় ১শত ৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি বস্তায় চাল ডাল আটা তেল লবন সুজি বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী প্রদান করা হয় ।
হাতিয়া নৌ কন্টিনজেন্ট লেফটেন্যান্ট কমান্ডার এম রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে, লেফটেন্যান্ট আফজাল হোসেন, ও নলছিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর বাবলু সহ হাতিয়া নৌ বাহিনী কন্টিনজেন্টের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

হাতিয়া নৌ কন্টিনজেন্ট লেফটেন্যান্ট কমান্ডার এম রিয়াজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশে জনগনকে সচেতন করার উদ্দেশ্যে ২৬শে মার্চ থেকে সশস্ত্রবাহিনী দেশের ভিবিন্ন যায়গায় মোতায়েন রয়েছে। তারি ধারাবাহিকতায় আমরা আমাদের দায়িত্বপূর্ন এলাকা গুলোতে জনসাধারণকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতন করে যাচ্ছি। এছাও দরিদ্র জনগোষ্ঠির মধ্যে আমাদের ত্রান সহায়তা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net