1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় সাংবাদিক আলতাব বিজয়ী : হেরে গেলেন অধ্যক্ষ সরওয়ার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

হাতীবান্ধায় সাংবাদিক আলতাব বিজয়ী : হেরে গেলেন অধ্যক্ষ সরওয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৮২ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক কাজী আলতাব হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতাব হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

জানা গেছে, ওই বিদ্যালয়ের সভাপতি পদে হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসেনকে নির্বাচিত করতে সুপারিশ পত্র (ডিও) প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। নির্বাচনের আগে নির্বাচন কমিশন হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্ন্দপ নারায়ন রায় সাংবাদিক কাজী আলতাব হোসেনের পক্ষে সংসদ সদস্যের সুপারিশ পত্র (ডিও) উপস্থাপন করেন। এ সময় ওই সুপারিশ পত্র (ডিও) গ্রহণ না করে নির্বাচনের দাবী করেন পরিচলানা কমিটি’র সদস্য ব্যাংকার সফিকুল ইসলাম। ফলে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সভাপতি প্রার্থী হন। পরে সদস্যদের ভোটে ৫ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতাব হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net