1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ২০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডের নির্দেশ ভূমিমন্ত্রীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

আনোয়ারায় ২০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডের নির্দেশ ভূমিমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৬৬ বার

বদরুল হক:
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন, ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আজ ২৭শে জুলাই শনিবার পরিদর্শন কালে তিনি বলেন,করোনা ভাইরাস দেশে প্রকোপ আকার ধারন করে চলেছে এটি একটি বিশ্বব্যাপী সমস্য শুধু বাংলাদেশে নয় এই সমস্যা উত্তরন হতে হলে আমাদের মুখে মাক্সসহ স্বাস্ব্যবিধি মেনে চলতে হবে।করোনার সঙ্গে আমাদেরকে যুদ্ধ করে স্বাবাভিক জীবনে ফিরে আসতে হবে।স্বাস্থ্য বিধি মেনে চললে এই দেশের মানুষ মুক্ত জীবন ফিরে পাবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহেদ মোহাস্মদ সাইফুদ্দিনকে ভূমিমন্ত্রী নির্দেশ দেন, স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ২০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ড প্রস্তুত করতে। হাসপাতালে সিসিটিভি লাগানোসহ করোনা ওয়ার্ড তৈরিতে যাহা প্রয়োজনীয় সরঞ্জামাদির একটি তালিকা চেয়েছেন তিনি।প্রয়োজনে নিজ তহবিল থেকে খরচ করবেন বলে জানান তিনি।পরিদর্শন শেষে, শোলকাটা লাবিবা কনভেনশন হলের আনোয়ারা করোনা আইসোলেশন সেন্টার ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবুসহ দলীয় নেতাকর্মী ও উপজেলা হাসপাতালের চিকিৎসকগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net