1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলীকদম সড়কে বাস চলাচল শুরু; সিটপ্রতি ভাড়া বেড়েছে ৬০ শতাংশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ

আলীকদম সড়কে বাস চলাচল শুরু; সিটপ্রতি ভাড়া বেড়েছে ৬০ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৫৮ বার

সুহৃদয় তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি :
লকডাউন খুলে দিয়ে দীর্ঘদিন পরে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে আলীকদম সড়কে বিভিন্ন বাস চলাচল শুরু হয়েছে ইতিমধ্যে।

মঙ্গলবার(২ জুন) সকাল সাড়ে নয়টায় ২০ জন যাত্রী নিয়ে আলীকদম থেকে চকরিয়ায় উদ্দেশ্যে যাত্রা শুরু করে দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে বন্ধ থাকা আলীকদম চকরিয়া বাস সার্ভিস।

এই সময় যাত্রীরা জানান, অল্প পরিসরে গণপরিবহন চালু হওয়ায় নিজেদের প্রয়োজনীয় কাজে আলীকদমের বাহিরে যাচ্ছি। অনেকদিন পর হলেও করোনার কারণে আলীকদমের বাসগুলোর যাত্রী সেবা একটু উন্নত হয়েছে। বাসগুলোতে আগে প্রায় গাদাগাদি করে যাত্রী পরিবহনের প্রবণতা ছিল কিন্তু এই প্রথম বার এই সড়কে যাত্রীর চাপ ও গাদাগাদি নেই।

বাস কাউন্টারের টিকেট বিক্রিতা (লাইনম্যান) মোঃ আবু হানিফ বলেন, সরকার ও বাসমালিক সমিতির নির্দেশনা অনুযায়ী যাত্রী পরিবহন করা হচ্ছে।কাউন্টারেও সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়েছে। কাউন্টারের প্রবেশ ও বাসে উঠার আগে যাত্রীদের অবশ্যই মাস্ক থাকতে হবে এবং সাবান দিয়ে হাতমুখ ধুতে হবে।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃসাহাবউদ্দিন মনু মুঠোফোনে জানান, সরকারী নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে। চালক ও হেলপারদের মাস্ক ও গ্লাভস নিশ্চিত করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এক সিট পর যাত্রী বসবে এবং প্রতি টিকেটে ৬০% ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং ৬০% ভাড়া বৃদ্ধিতে এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আলীকদম – চকরিয়া জনপ্রতি ১শত টাকা, আলীকদম – বান্দরবান ২ শত ৫০ টাকা টাকা, আলীকদম – চট্টগ্রাম ৪ শত ৫০ টাকা ও আলীকদম-ঢাকা ১৩শত টাকা করা হয়েছে বলে জানান।

এদিকে আলীকদম লামা যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়ীগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন ও নির্ধারিত যাত্রী পরিবহন, সরকারী নির্দেশনা মেনে যান ও যাত্রী চলাচল করছে কিনা তা তদারকি করছে চেকপোস্টগুলোর দায়িত্বরত সেনাসদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net