1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একদিনে নতুন আরো ২৪ জনসহ দিনাজপুরে মোট করোনায় আক্রান্ত ৩০৫ জন সুস্থ ৮২ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

একদিনে নতুন আরো ২৪ জনসহ দিনাজপুরে মোট করোনায় আক্রান্ত ৩০৫ জন সুস্থ ৮২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৭৭ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৩০৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫ জন, বীরগঞ্জে ৩ জন, কাহারোলে একজন, পার্বতীপুরে দুইজন, বোচাগঞ্জে একজন মৃত ও চিরিরবন্দর উপজেলায় দুইজন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত ৮২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ শনিবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা হয়েছে ৩০৫ জন। আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ২২০ জন পুরুষ, নারী ৭১ জন ও শিশু ১৪ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত ৮২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আর গত ২৪ ঘন্টায় একজনসহ এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জনের মধ্যে সদর উপজেলায় একজন পুরুষ, চিরিরবন্দর উপজেলায় একজন নারী ও বোচাগঞ্জে একজন পুরুষ রয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ৩০৫ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৯২ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ৩২ জন, বোচাগঞ্জে ১০ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ২৩ জন, ফুলবাড়ীতে ১০ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ১১ জন, বিরামপুরে ২৭ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিরিরবন্দরে ১৯ জন (মৃত একজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৭ জন।

এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৮৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৮ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন ও ৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮২ জন। সুস্থদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৯ জন, ফুলবাড়ীতে একজন, খানসামায় দুইজন, নবাবগঞ্জে ১১ জন, চিরিরবন্দরে একজন, পার্বতীপুরে ৯ জন, কাহারোলে ৭ জন, বোচাগঞ্জে ৫ জন, হাকিমপুরে দুইজন, ঘোড়াঘাটে দুইজন, বিরামপুরে ৩ জন, বিরলে ১০ জন ও বীরগঞ্জ উপজেলায় ১০ জন।

সিভিল সার্জন ডা: আব্দুল কুদ্দুছ আরো জানান, জেলায় সর্বমোট ৩ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষায় ৩০৫ পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় ১২২টি নমুনার মধ্যে ২৪ জন পজিটিভ ফলাফল এসেছে। গত ২৪ ঘন্টায় ২১০ জনসহ এ পর্যন্ত ১০ হাজার ১৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আর হোম কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন ৭৬৭৮ জন। বর্তমানে ২৪৮৪ জন হোম রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net