1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসএসসি রেজাল্টে অনন্য সাফল্য পেলেন লোহাগাড়ার ইলিয়াস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

এসএসসি রেজাল্টে অনন্য সাফল্য পেলেন লোহাগাড়ার ইলিয়াস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৬৭ বার

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
এসএসসি রেজাল্টে চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেন, লোহাগাড়ার মোহাম্মদ ইলিয়াস। বড়হাতিয়ার আমতলী মিয়াচাঁন পাড়ার মরহুম নরুল হাবিবের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র মোহাম্মদ ইলিয়াস পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে মেধার স্বাক্ষর রাখেন। আধুনগর উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের অনন্য ফুলঝুরি নিজের করে নেয়। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত এলাকার মানুষ।

মোহাম্মদ ইলিয়াস বলেন, শিক্ষকদের আন্তরিকতার কারণে এমন সাফল্যে পেয়েছি। ভবিষ্যতে পড়াশুনা শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চাই।

আধুনগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেক জানান, মোহাম্মদ ইলিয়াস নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষকদের গাইডলাইন অনুসরণ করায় এমন সাফল্য পেয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নাই। আপনার মাধ্যমে অবগত হলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net