1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা উপসর্গ নিয়ে মনোহরদীতে দলিল লেখকের মৃত্যু, নতুন শনাক্ত ২১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

করোনা উপসর্গ নিয়ে মনোহরদীতে দলিল লেখকের মৃত্যু, নতুন শনাক্ত ২১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৯০ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে করোনা উপসর্গ নিয়ে নান্নু মিয়া (৩৫) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। অাজ মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ড নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ৯৬৬ জন। আর মারা গেছেন ১৫ জন।

শনিবার (১৩) নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নান্নু মিয়া মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি মনোহরদী সাব রেজিস্টার অফিসে দলিল লেখকের কাজ করতেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, নিহত নান্নু মিয়ার গত কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশি ছিলো। বাড়িতে চিকিৎসা নেয়ার পরও শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় এবং করোনা উপসর্গ দেখা দিলে গত বুধবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যায়। আজ নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

করোনা উপসর্গের ফলাফল না আসায় উপজেলা করোনা কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে জানাজা শেষে দাফন করা হবে।

সিভিল সার্জন কার্য্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১০০ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে রবিবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সেসব নমুনার মধ্যে ৫৬ টির ফলাফল পাওয়া গিয়াছে। নতুন আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সকলেই সদর উপজেলার। আর ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিআরডিতে রবিবার ও বুধবার পাঠানো ৩০ টি নমুনার মধ্যে ১০টির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সকলেই সদর উপজেলার। এনিয়ে ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনায় শনাক্ত হয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, শুক্রবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৫৩৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৬৬৪ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৬৬ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৬৭৪ জন, রায়পুরাতে ৬৪ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবোতে ৫৪ জন, পলাশে ৮০ জন ও মনোহরদীতে ২৮ জন । এদের মধ্যে সুস্থ হয়েছে ৩২১ জন,আক্রান্ত ৪২ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৫৮৮ জন আইসোলেশনে আছেন বাড়িতে।

আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে ১ জন, রায়পুরায় ২ জন, মনোহরদী ১ জন ও বেলাব উপজেলায় ২ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net