1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা প্রাদুর্ভাবে কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাড়িয়েছে সরকার,লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

করোনা প্রাদুর্ভাবে কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাড়িয়েছে সরকার,লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪০২ বার

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়িঃ মহামরী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারন মানুষ অনেক কষ্টে আছে উল্লেখ করে মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি বলেছেন, শুরু থেকেই কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাড়িয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে করোনা প্রাদুর্ভাবে গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্দ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে দ্বদশ ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি এসব কথা বলেন।

মাটিরাঙার মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে বলেই এখানে সংক্রমন কম উল্লেখ করে লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি বলেন, সাধারন মানুষের সচেতনতার কারনেই দেশের অন্যান্য এলাকা থেকে আমরা নিরাপদ আছি। এসময় তিনি সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান। বৈশ্বিক মহামারী করোনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য তাকেও ধন্যবাদ জানান তিনি।

এসময় মাটিরাঙা জোনের উপপ-অধিনায়ক এ এস এম মঞ্জুরুল কবীর পিএসসি, মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরা ও মলেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সবসময়ই মানুষের পাশে থাকার ঘোষনা দিয়ে
মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা বলেন, মাটিরাঙায় হু হু করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ থেকে আমাদেরকে বাঁচতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পরে মাটিরাঙা ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net