ঢাকা   ০১:০৮:১৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ১ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৭৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের কটূক্তি করার অভিযোগে মো. শিবলু মিয়া (৩৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মো. শিবলু মিয়া কটিয়াদী উপজেলার দশ কাহনিয়া গ্রামের মৃত কেরু মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, মো. শিবলু মিয়া “জিয়া সৈনিক দল কটিয়াদী উপজেলা শাখা” নামক ফেসবুক আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে কটূক্তি, বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. শিবলু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন (Walton Primo NH3) উদ্ধার করে র‌্যাব।

আটক শিবলুকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মো. শিবলু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষূন্ন করাসহ দেশের চলমান আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল।

এছাড়া সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফেসবুকে নানা ধরনের কটূক্তিকর তথ্য প্রচার করে।

এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী বলেন, আটক হওয়া অপপ্রচারকারী মো. শিবলু মিয়ার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি