ঢাকা   ১০:২৭:০২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

কুমিল্লায় মেস ভাড়া মওকুফ করায় মালিককে ক্যাম্পাস বার্তার ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪১৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবু সুফিয়ান রাসেল।।
শতভাগ মেসভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন মেস মালিক। তার মেসের বাসিন্দাদের যদি অর্থিক সমস্যা থাকে তাকে জানালে, গোপনীয়তা রক্ষা করে সাহায্য করার ঘোষণাও দেন তিনি।

বিশ্ব সংকটের এ সময়ে মানবতার এমন উদাহরণ দেখা গেছে, কুমিল্লার শহরতলী ধর্মপুরে। মেস ভাড়া মওকুফ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সোমবার তাকে ফুলেলর শুভেচ্ছা দেয় ভিক্টোরিয়া কলেজের সাহিত্যের ছোটকাগজ ক্যাম্পাস বার্তার সদস্যরা।

সূত্র জানায়, ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন ধর্মপুর
লন্ডনী হাউজ, অাশোকতলা লন্ডনী হাউজ মেসে প্রায় অর্থশত শিক্ষার্থীর ও বিসিকে অবস্থিত একটি বাসায় দুই মাসের ভাড়া পূর্ণ মওকুফ করেন তিনি। ভাড়া নিয়ে যদি সমস্যা থাকে সাহায্য করার ঘোষণা দেন এ মালিক। তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন ক্যাম্পাস বার্তা পরিবার। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তার বার্তা সম্পাদক মহিউদ্দিন আকাশ ও সম্পাদনা সহযোগী শরীফ খান।

লন্ডনী হাউজ মেসের বাসিন্দা আ. হান্নান ফেসবুকে লিখেছেন, আমাদের মালিক কোনদিন ভাড়ার জন্য চাপ দেননি। আমি এ মেসে পাঁচ বছর আছি। ভাড়া মওকুফ করে বলে গেছেন, কারও কোন ব্যক্তিগত গত সমস্যা থাকলে ওনার সাথে যোগাযোগ করতে। এছাড়াও তিনি আরও একটি বাসা ও একটি মেস ভাড়া মওকুফ করেছেন।

লন্ডনী হাউজের মালিক মাহবুবের রহমান আলমগীরের ছোট ভাই মো. আশরাফুল আলম বলেন, আমার বড় ভাই স্বপরিবারের আয়ারল্যান্ড থাকেন। তার সকল কিছু আমি দেখাশোনা করি। গতকাল রাতেও কল দিয়ে বলছেন, যদি মেস সদস্য বা বাসার ভাড়াটিয়ার কোন সমস্যা থাকে জানান জন্য। বলেছেন যদি কারও কাঁচাবাজার করতে সময় হয়। সে বিষয়টি তাকে জানানোর জন্য। সত্যি বলতে, মাহবুব ভাইয়ের মন অনেক ভালো। অাল্লাহ যা দিয়েছেন, তা নিয়ে নিজের সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, গত ১৭ মে করোনাকালীন মেস ভাড়া অংশিক মওকুফের জন্য শিক্ষার্থীদের পক্ষে অধ্যক্ষ বরাবর আবেদন করে ক্যাম্পাস বার্তা সদস্যরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ মে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত প্রেরণ করেন কলেজ অধ্যক্ষ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেও জেলা প্রশাসক থেকে দরখাস্ত দেওয়া হয়েছে। এ বিষয় মেস কতৃপক্ষের সাথে সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও ভাড়ার জন্য ছয় ছাত্রীকে আটকের পর ৯৯৯ নম্বর কল দিলে তাদের পুলিশ উদ্ধার করে। ধর্মপুরের এক মেসে ভাড়ার জন্য ছাত্রদের মোবাইল আটকের খবর পাওয়া গেছে। একাধিক শিক্ষার্থী জানিয়েছেন বিকাশে টাকা পাঠানোর জন্য মালিক প্রায় সময় কল দিয়ে হুমকি ও চাপ সৃষ্টি করেন। কয়েকজন মেস মালিক অাংশিক ভাড়া ইতোমধ্যে মওকুফ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি