1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের ৩টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

গাজীপুরের ৩টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গাজীপুরে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণ। জেলাটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। করোনার অন্যতম ‘হটস্পট’ গাজীপুরে সংক্রমণ মোকাবিলায় কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জানা গেছে, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের সাতটি গ্রামকে ‘গ্রিন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘রেড জোন’ এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘কালীগঞ্জ উপজেলার তিনটি ওয়ার্ডকে ‘‘রেড জোন’’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার মধ্যরাত থেকে এই জোনে বিধি নিষেধ কার্যকর হচ্ছে।’

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের হিসাব মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net