1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় করোনা স্যাম্পলের রিপোর্ট আসতে বিলম্বিত হওয়ার ব্যাখ্যা দিলেন ডাঃ মোহাম্মদ শাহবাজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

চকরিয়ায় করোনা স্যাম্পলের রিপোর্ট আসতে বিলম্বিত হওয়ার ব্যাখ্যা দিলেন ডাঃ মোহাম্মদ শাহবাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৯৫ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা উপস্বর্গ কিংবা সন্দেহভাজনদের দেয়া নমুনা পরীক্ষার রিপোর্ট কেন দেরিতে আসছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ। তিনি যে কোন স্বাস্থ্য সংক্রান্তসহ করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন ধরনের গাফেলতি নেই বলে জানান। একজন রোগিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত থাকে বলেও তিনি যোগ করেন। সোমবার ১জুন ১২টা ৭ মিনিটের দিকে তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে করোনা উপস্বর্গে আক্রান্ত রোগিদের দেয়া নমুনা (স্যাম্পল) পরীক্ষার বিলম্বিত রিপোর্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে ব্যাখ্যা দিয়েছেন। নিম্নে তা হুবুহু উল্লেখ করা হয়েছে।

গত ২৩০৫২০ হতে অদ্যবধি আমরা ৩৬৬টা নতুন সম্ভাব্য করোনা রোগীর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠিয়েছি যার রিপোর্ট এখনও পাইনি। এদের মধ্যে আমাদের হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ অত্র উপজেলার অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তির নমুনাও রয়েছে। কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে জানা যায় যে, কক্সবাজার মেডিকেল কলেজে অত্র জেলার ৮ উপজেলার নমুনাসহ বান্দরবান ও চট্টগ্রাম এর বেশ কয়েকটি উপজেলা ও এফডিএমএন (রোহিঙ্গা) এর নমুনা পরীক্ষা করা হয়। এ কারণে ল্যাবে অনেক নমুনা পরীক্ষার অপেক্ষায় জমে আছে। নমুনা সংগ্রাহক কর্তৃপক্ষ হিসেবে আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ করছি। পরীক্ষা সঠিক সময়ে সম্পন্ন না হওয়া আমাদের নিয়ন্ত্রণে নাই, যদিও এ বিষয়ে আমরা প্রতিনিয়ত উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। এত জটিলতার মাঝেও চিকিৎসক হিসেবে আনন্দের বিষয় হল অদ্যবধি চকরিয়া উপজেলার ৩৮ জন রোগী হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়েছেন, ৭৪ জন রোগী বাসায় চিকিৎসায় সুস্থ হয়েছেন এবং অন্য উপজেলার (পেকুয়া-কুতুবদিয়া) ৩১ জন রোগী আমাদের হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net