1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২ পুলিশ সহ করোনায় নতুন আক্রান্ত ১২, মোট আক্রান্ত ২০০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

চৌদ্দগ্রামে ২ পুলিশ সহ করোনায় নতুন আক্রান্ত ১২, মোট আক্রান্ত ২০০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৭৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২ পুলিশ সদস্য সহ নতুন ১২ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। শনিবার (২০ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। আক্রান্তদের মধ্যে পৌরসভার ২ জন, মুন্সীরহাটের ১, কাশিনগরের ১, কালিকাপুরের ১, উজিরপুরের ১, চিওড়ার ১ জন এবং ঠিকানা বিহীন (চৌদ্দগ্রাম, কুমিল্লা লিখা) ৫ জন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সংগ্রহকৃত নমুনার ২০ জুন ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। তারমধ্যে ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা হলেন: চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের তহুরা বেগম (২৬) ও গোমারবাড়ীর মাসুদ রানা (৩০)। কাশিনগর ইউনিয়নের শিবপুরের শহিদুল ইসলাম (৪৩) ও সামুকসার গ্রামের লুৎফা বেগম (৬৫)। মুন্সীরহাট ইউনিয়নের আবদুল মমিন (বয়স ও গ্রাম উল্লেখ নেই)। কালিকাপুরের মেহেদী হাসান রাজু (১৯), চিওড়ার আলমগীর (৫৬), ঠিকানা বিহীন চৌদ্দগ্রাম,কুমিল্লার ইমতিয়াজ উদ্দীন (২২), ইসতিয়াক উদ্দিন (২০), বিলকিস বেগম (৩৫), ইয়াসিন (৩২) ও আরিফ মাওলা (৩০)। ইয়াসিন ও আরিফ মাওলা থানার পুলিশ কমকর্তা বলে জানা গেছে। এ পর্যন্ত ১০৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৯৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০০ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ৬৫ জন ও মারা গেছে ৩ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net