1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবন রক্ষায় নতুন করে ভাবতে হবে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত 

জীবন রক্ষায় নতুন করে ভাবতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩০৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
এটা খুবই দুঃখজনক যে, পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। বিশ্লেষকরা বলছেন এটাকে ‘নিয়তি’ বলে বসে থাকলে চলবে না। বরং মৃত্যুর কার্যকারণগুলো ব্যাখ্যা করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সাঁতার শেখার ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে সচেতনতাও বাড়ানো অত্যন্ত জরুরি।

এবার দিনাজপুরের বিরল ও হাকিমপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সুইহারা গ্রাম ও সকাল ১০টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে

নিহতরা হচ্ছে- বিরল উপজেলার ১০ নম্বর রানীপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মোমিতা আক্তার (৭), একই ইউনিয়নের রানীপুকুর গ্রামের মতিয়ার রহমানের সুলতানা (৯) ও হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিরপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হুমাইরা (৭)। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় একই গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে হিমু (৪)।

ভান্ডারা ইউনিয়নের সুইহারা গ্রামের আব্দুল হাকিমের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু মোমিতা আক্তার ও সুলতানা। পরে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

সকাল ১০টার দিকে হিমু ও হুমাইরা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়। বিষয়টি এলাকাবাসী দেখে পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক হুমাইরাকে মৃত ঘোষণা করেন।

এ ধরনের শোকাবহ পরিস্থিতি কিছুতেই কাম্য নয়। এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যা মোট শিশুমৃত্যুর ৪৩ শতাংশ। আর প্রতিদিন গড়ে ৪০টি শিশু পানিতে ডুবে মারা যায়। বলতে গেলে শিশুর অন্যতম ঘাতক এই পানিতে ডুবে মৃত্যু। এই মৃত্যু রোধ করতে হলে সচেতনতা বাড়াতে হবে। সবার আগে এগিয়ে আসতে হবে পরিবারকে। শিশুরা জলাধারের কাছে যাতে যেতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

এ ব্যাপারে বাড়াতে হবে সামাজিক সচেতনতা। গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যে সমস্ত শিশু সাঁতার শেখার উপযোগী হয়েছে তাদের অবশ্যই সাঁতার শেখাতে হবে। এগিয়ে আসতে হবে স্থানীয় প্রশাসন, এনজিওসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে।

সাঁতার না জানার কারণেই অধিকাংশ শিশু পানিতে ডুবে মারা যায়। শুধু শিশুরাই নয় প্রাপ্তবয়স্কদেরও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। আমাদের দেশে সাঁতার শেখা বা শেখানোকে একটি অপ্রয়োজনীয় কাজ হিসেবে এখনও মনে করা হয়। এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শিশুরাই আগামী, তাদের রক্ষায় আরও যত্নশীল ও দায়িত্ববান হতে হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা -| সাবেক কাউন্সিলর- বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে জাতীয় প্রেস ক্লাব ঢাকা -|

১৯ জুন ২০২০-| ৫ আষাঢ় ১৪২৭-| ২৬ শাওয়াল ১৪৪১-| শুক্রবার -|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net